
বাংলাদেশে আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংকগুলোতে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। লেনদেনের পর অন্যান্য কার্যক্রম চলবে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার পর সান্ধ্য আইনের মধ্যে গত বুধবার (২৬ জুলাই) থেকে সীমিত পরিসরে ব্যাংকের লেনদেনসহ সরকারি-বেসরকারি অফিস চালু হয়।
এর আগে গত সপ্তাহে রবি, সোম ও মঙ্গলবার সাধারণ ছুটি থাকে।
এদিকে, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, সরকারি-বেসরকারি অফিস আগামীকাল রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।
অপরদিকে, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সান্ধ্য আইন শিথিলের সময়সীমা আরও এক ঘণ্টা বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার (২৮ জুলাই) সান্ধ্য আইন শিথিল থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।























