Google search engine

কুয়েতে পারিবারিক ভিসার বেতন সীমার নতুন আইন প্রণয়ন

কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা এবং স্বরাষ্ট্র মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল-সাবাহ মন্ত্রীপরিষদের রেজুলেশন নম্বর ৯৫৭/২০১৯ এর ধারা ২৯ এর কিছু বিধান সংশোধনের একটি রেজুলেশন জারি করেছেন।

এই ধারা প্রবাসীদের আবাসন আইনের নির্বাহী বিধিগুলি নির্ধারণ করেছে, বিশেষ করে যেসব প্রবাসীদের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেই তাদের স্ত্রী এবং সন্তানদের পারিবারিক ভিসার অধীনে কুয়েতে নিয়ে আসার ক্ষেত্রে প্রযোজ্য। শর্ত হলো, তার কাজের অনুমতিতে বেতন কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হতে হবে।

রেজুলেশনের প্রথম অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, মন্ত্রীপরিষদের রেজুলেশন নম্বর ৯৫৭/২০১৯ এর ধারা ২৯ নিম্নরূপ সংশোধন করা হবে:

প্রবাসীদের জন্য নিয়মিত পরিবারিক ভিসা পেতে আবেদনকারীর মাসিক বেতন কাজের অনুমতি অনুযায়ী কমপক্ষে ৮০০ কুয়েতি দিনার হতে হবে। তবে কুয়েতে জন্মগ্রহণ করা বা উপস্থিত থাকা এবং পাঁচ বছরের কম বয়সী যেসব শিশুদের জন্ম কুয়েতের বাইরে হয়েছে, তাদের নিয়মিত পারিবারিক ভিসা প্রদানের ক্ষেত্রে উল্লেখিত বেতন শর্ত প্রযোজ্য হবে না।

রেজুলেশনের দ্বিতীয় অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের উপসচিব সিদ্ধান্তটি বাস্তবায়ন করবেন এবং এটি সরকারী গেজেটে প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে। গর্ভনরেটের আবাসন বিষয়ক বিভাগগুলি ইতিমধ্যে প্রবাসীদের পারিবারিক ভিসার আবেদন গ্রহণ শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest