Google search engine

বাংলাদেশে খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৪ টাকা

বাংলাদেশে খোলাবাজারে মার্কিন ডলারের দর প্রায় ৫ টাকা বেড়ে ১২৪ টাকায় পৌঁছেছে।

মার্কিন ডলারের অন্যতম প্রধান জোগানদাতা প্রবাসীদের আয় সর্বশেষ ১৫ দিনের তুলনায় অর্ধেকে নেমেছে।

বাংলাদেশে একাধিক মানি এক্সচেঞ্জ হাউজ সূত্রে জানা গেছে, এখন গ্রাহকের বর্ধিত সংখ্যার তুলনায় ডলারের জোগান নেই। আর সেই কারণে ডলারের দাম বেড়েছে। প্রবাসী আয় না আসার কারণে এমনটা হচ্ছে বলে জানান তারা।

একাধিক ব্যাংক সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে সান্ধ্য আইন জারি ও ইন্টারনেট বন্ধের কারণে চলতি মাসের জুলাইয়ে রেমিট্যান্স কমে যায়। এ কারণে বাংলাদেশের খোলাবাজারে ডলারের সরবরাহ কমে যাওয়ার প্রভাব পড়ে দামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest