Google search engine

অবশেষে চালু হলো ফেসবুক-হোয়াটসঅ্যাপ

আজ বুধবার বিকেল ২টার পর চালু হলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও হোয়াটসঅ্যাপ। এর আগে ফেসবুক, টিকটক ও ইউটিউব আজ বুধবার বিকেলের মধ্যে চালু হবে বলে জানিয়েছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মেটার প্রতিনিধি দলের সঙ্গে ভার্চুয়াল বৈঠক শেষে আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে তিনি এ কথা বলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারাদেশে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছিলো সরকার। এক পর্যায়ে গত ১৭ জুলাই বুধবার মধ্যরাত থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরদিন ১৮ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে ৯টা থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও বন্ধ হয়ে যায়। এর পর ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টিকটক বাংলাদেশে বন্ধ রাখা হয়। তখন হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম সেবাও স্বাভাবিক ছিল না।

ব্রডব্যান্ড ইন্টারনেট সীমিত গতিতে চালু থাকলেও মোবাইল ইন্টারনেট বন্ধ ছিল। পরে ২৮ জুলাই রোববার বিকেল ৩টা থেকে চালু হয় মোবাইল ইন্টারনেট (ফোর-জি)। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ সামাজিক মাধ্যমগুলো। পরে আজ বুধবার বিকালের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক ও ইউটিউব চালু হচ্ছে বলে জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest