Google search engine

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফিং আজ

চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী, সাংবাদিক, শিশুসহ প্রায় দুই শতাধিক মৃত্যু, হাজার হাজার আহত, লাখো মানুষের বিরুদ্ধে মামলা ও গণগ্রেপ্তারে দেশব্যাপী যে আতঙ্ক বিরাজ করছে, তাতে নতুন করে আর কোনো ক্ষয়ক্ষতি দেখতে চায় না বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়।

গত কয়দিনে দেশজুড়ে সংঘাত-প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদকে যৌথ চিঠি দিয়েছিলো ঢাকার ১৪ মিশন। সেই চিঠিতে সংকটের সঠিক সমাধান খোঁজার আহ্বান জানানোর পাশাপাশি নতুন প্রাণহানির ঘটনা এড়াতে সরকার ও সংশ্লিষ্ট পক্ষগুলোকে মধ্যকার সংলাপের অনুরোধ করা হয়েছিলো। সেই আহ্বান বিবেচনায় সরকার গৃহীত পদক্ষেপগুলোর বিষয়ে আজ কূটনীতিকদের ব্রিফ করবে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র বলছে, পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো যৌথ চিঠির ১৪ সিগনেটরি যুক্তরাষ্ট্র, বৃটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, নেদারল্যান্ডস, কানাডা, সুইজারল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও অস্ট্রেলিয়া দূতাবাস এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেলিগেশন কার্যালয়ের প্রতিনিধির বাইরেও বেশ কয়েকজন জ্যেষ্ঠ কূটনীতিককে সচিবের ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রীকে লেখা সেই চিঠিতে চলমান সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহি, আটককৃত ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং দ্রুততম সময়ে দেশব্যাপী ইন্টারনেট সেবা চালুর অনুরোধ জানানো হয়েছিলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest