Google search engine

মোবাইল নেটওয়ার্কে ফের বন্ধ ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম

গতকাল বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিল। কিন্তু আজ শুক্রবার দুপুর সোয়া ১২টার আবার সামাজিক মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ করা হয়েছে রাশিয়াভিত্তিক মেসেজিং অ্যাপ টেলিগ্রামও। তবে এবার শুধু মোবাইল নেটওয়ার্কে বন্ধ করা হয়েছে এই দুই অ্যাপ।

বিশেষজ্ঞদের মতে, মোবাইল ডেটা বন্ধ থাকলে ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের স্বাভাবিক গতির ওপর প্রভাব ফেলতে পারে। এর আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ই জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই সপ্তাহ পর গত ৩১শে জুলাই বেলা ২টা থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।

আন্দোলনের মধ্যে সরকার ফেসবুক, টিকটক, ইউটিউবের কাছে কনটেন্ট সরানোর অনুরোধ করেছিল। গতকাল প্রতিমন্ত্রী জানান, ১৬ থেকে ১৮ জুলাই পর্যন্ত সরকারের অনুরোধের বিপরীতে ফেসবুক ১৩ শতাংশ এবং ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত ৭ শতাংশের মতো কনটেন্ট সরিয়েছে। ইউটিউব ১৭ থেকে ২৬ জুলাই পর্যন্ত সরিয়েছে প্রায় ২১ শতাংশ। টিকটক সরিয়েছে প্রায় ৬৮ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest