Google search engine

চট্টগ্রামে বৃষ্টির মধ্যেও বিক্ষোভ

চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করতে বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নেমে এসেছেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আজ শুক্রবার জুমার নামাজের পরপরই বিভিন্ন সড়কে নেমে পড়েন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বড় জমায়েত হয়েছে আন্দরকিল্লা এলাকায়।

বৈষম্যবিরোধী এই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও। আন্দোলনের এক সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের আন্দোলনে সবাই সাপোর্ট দিচ্ছে। এটি আর ছাত্রদের আন্দোলন নেই। এটি এখন গণমানুষের আন্দোলন। দুই শর বেশি মানুষ হত্যার বিচার চাই। এসব হত্যার সঙ্গে জড়িত সরকারই। সরকারের পদত্যাগ বা পতন ছাড়া অন্য কোনো দাবি আমাদের নেই।’

ছবি: ঢাকা পোস্ট

জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী মসজিদের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মোড়ে মোড়ে পুলিশ ও বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest