Google search engine

সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব নেবে সরকার

সব সরকারি চাকরিজীবীকে তাদের সম্পদের হিসাব দিতে হবে, এমন সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার এ সংক্রান্ত একটি আদেশ জারি করার কথা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, সম্পদের হিসাব নেওয়ার পদ্ধতি নির্ধারণে একটি ফরম্যাট প্রস্তুত করা হবে।

১৯৭৯ সালে চালু হওয়া নিয়ম অনুযায়ী, প্রতি পাঁচ বছর পরপর সরকারি কর্মচারীদের তাদের সম্পদের বিবরণী নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার বিধান ছিল। তবে এ নিয়ম অনুসরণে অনীহা ও পর্যবেক্ষণের অভাবের কারণে এ বিধান কার্যত কাগুজে নিয়মে পরিণত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর এক মাসের মধ্যেই এ বিষয়ে কার্যক্রম শুরু করেছে।

সম্প্রতি আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি, সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ এবং এনবিআর থেকে বদলি হওয়া কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব নেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest