
যুক্তরাজ্যের চট্টগ্রাম সমিতি ইউকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চট্টগ্রামের মেজবানীর আয়োজন করছে আগামী ৬ অক্টোবর রবিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এ মেজবানীর খাবার মুখরোচক করতে ব্যবহৃত হবে চট্টগ্রাম থেকে আনা দেশী মশলা।
চট্টগ্রাম সমিতি ইউকে-এর সৌজন্যে আয়োজিত এ মেজবানীতে সপরিবারে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানের স্থান: The Willows, Forest Road, London, IG6 3SL























