Google search engine

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ষবরণ

অস্ট্রেলিয়ার সিডনির প্যারামাটা পার্কে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাক্তন ছাত্ররা। গত শনিবার (১২ এপ্রিল) আয়োজিত এ বর্ণিল অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের মাঝে দেখা যায় আনন্দ, উৎসব, আর আবেগের অপূর্ব মেলবন্ধন।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও মঙ্গল শোভাযাত্রা দিয়ে শুরু হয় মূল আয়োজন। অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাক পরে, বৈশাখী গান, ব্যানার-ফেস্টুন আর বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটেন—তাদের পদচারণায় সিডনির এক কোণে যেন বাংলাদেশ ছুঁয়ে যায়।

May be an image of 4 people, tree and text that says 'কেোশাখ লববর্ম'

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নেন অস্ট্রেলিয়া সরকারের ফেডারেল মন্ত্রী ক্রিস বোয়েন। পাশাপাশি ছিলেন প্যারামাটা আসনের লিবারেল পার্টির প্রার্থী ক্যাটি মুলেনস এবং সিডনির জনপ্রিয় কমিউনিটি কাউন্সিলর সুমন সাহা। তাদের উপস্থিতি প্রমাণ করে, বাংলা সংস্কৃতির জৌলুস প্রবাসেও কতটা উজ্জ্বল।

অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের বাঙালি খাবার—ভর্তা, পান্তা-ইলিশ, পায়েস, বিরিয়ানি, মিষ্টান্নসহ আরও অনেক কিছু। ছোটদের জন্য ছিল বিভিন্ন খেলাধুলা ও আনন্দ আয়োজন, আর প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারদের জন্য ছিল ফান গেমস ও সাংস্কৃতিক পরিবেশনা।

May be an image of 8 people, child and text that says 'तमाथ F5H hela BOISHAKH'

অনেকেই জানালেন, প্রিয়জন ও পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন তারা। এমন আয়োজন প্রবাসে একান্ত আবাসস্থানের মাঝেও বাংলা সংস্কৃতিকে ধরে রাখার এক দৃঢ় প্রত্যয়।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক বলেন,

বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির শ্রেষ্ঠ উৎসব। আমরা এই অনুষ্ঠান সফল করতে দিনরাত পরিশ্রম করেছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

সূত্র: জাগো নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest