
২০২৫ সালের সুখী শহরগুলোর তালিকায় শীর্ষস্থানে রয়েছে ইউরোপের দেশ ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন। আর দুইশোটি শহরের এ তালিকার মধ্যে ২০০তম অবস্থানে আছে ক্রোয়েশিয়ার পুলা শহরটি।
২০০ সুখী শহরের এ তালিকাটি প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক দি ইন্সটিটিউট ফর কোয়ালিটি অভ লাইফ।

তালিকাটি তৈরি করার সময় তারা নাগরিক, শাসন, পরিবেশ, অর্থনীতি, স্বাস্থ্য এবং ভ্রাম্যমাণতা সহ মোট ৮২টি সূচক নিয়ে কাজ করেছে। তালিকাটি তৈরিতে নাগরিকদের জীবনের ওপর মান এবং সেইসাথে মানের প্রয়োগ ও প্রভাব ফেলা নীতিগুলোকেও গণ্য করা হয়েছে।
২০০ শহরের এই তালিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগটির নাম দেয়া হয়েছে ‘গোল্ড’। এতে আছে ১ থেকে ৩১ পর্যন্ত সবচেয়ে সুখী শহরগুলোর নাম। দ্বিতীয় ভাগটির নাম ‘সিলভার’। এই ভাগে আছে ৩২ থেকে ১০০ নম্বর শহরগুলো। তৃতীয় ভাগটির নাম ‘ব্রোঞ্জ’। আর সবশেষের এই ভাগে আছে ১০১ থেকে ২০০ নম্বরে স্থান পাওয়া শহরগুলোর নাম।
গোল্ড তালিকার দ্বিতীয় স্থানে আছে সুইজারল্যান্ডের জুরিখ এবং তৃতীয় স্থানে সিঙ্গাপুর।
























