Google search engine

ওভারটেক করতে গিয়ে অটোরিকশা উল্টে বাবা-ছেলে সহ তিনজনের মৃত্যু

বাংলাদেশের চট্টগ্রামের পটিয়ায় একটি অটোরিকশাটি উল্টে পাশের লেইনে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষে প্রাণ গেছে বাবা-ছেলে সহ তিনজনের।

দুর্ঘটনাটি ঘটে শনিবার (১৭ আগস্ট) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তির হাট এলাকায় বিকাল ৪টার দিকে।

নিহতরা হলেন ডা. শ্রীকান্ত ধর (৬৫), তার ছেলে ডা. লিটু কুমার ধর (৩০) এবং অটোরিকশা চালক আলী আজগর (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, ডা. শ্রীকান্ত ও তার ছেলে পটিয়ার ধলঘাট ইউনিয়নের পশ্চিম গৈড়লা এলাকার বাড়ি থেকে অটোরিকশায় চট্টগ্রাম নগরীতে যাওয়ার সময় তাদের বহনকারী অটোরিকশাটি আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। তখন সেটি পাশের লেইনে পড়লে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই লিটুর মৃত্যু হয়।

ডা. শ্রীকান্ত ও আলী আজগরকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তারা মারা যান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest