Google search engine

মাঙ্কিপক্স ঠেকাতে বাংলাদেশের বিমানবন্দরগুলোতে সতর্কতা জারি

বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও সতর্ক করার পর এমপক্স (মাঙ্কিপক্স) ঠেকাতে বাংলাদেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে।

এজন্য বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা-নিরীক্ষা (স্ক্রিনিং) শুরু করেছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার (১৬ আগস্ট) বিমানবন্দর কর্তৃপক্ষ ও বিভিন্ন বিমান সংস্থার সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর থেকে বিমানবন্দরে ওই দিনই স্ক্রিনিংয়ের কার্যক্রম শুরু হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, উপগর্স রয়েছে এমন মনে হলে সেই যাত্রীকে আইইডিসিআর-এর তত্ত্বাবধানে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও সংক্রামকব্যাধি হাসপাতালে পাঠানো হবে।

বৈঠকে রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এম কামরুল ইসলাম, সদস্য (অপারেশন) এয়ার কমডোর এএফএম আতীকুজ্জামান, ডা. শেখ দাউদ আদনান, আইইডিসিআর-এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর এবং বিভিন্ন বিমান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমপক্সের সাধারণ উপসর্গগুলো হলো জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠ ব্যথা, দুর্বলতা, ফোলা লসিকা গ্রন্থি ও ত্বকের ফুসকুড়ি বা ক্ষত।

বিদেশ থেকে আসার ২১ দিনের মধ্যে এমপক্সের উপসর্গ দেখা দিলে ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ করে স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest