Google search engine

কর্মকর্তাদের প্যারিসে ‘আনন্দ সফর’ বাতিল করলেন ক্রীড়া উপদেষ্টা

বাংলাদেশের ক্রীড়া ফেডারেশনগুলোতে গত ১৫ বছর ধরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ শোনা যাচ্ছে। বিদেশি টুর্নামেন্টে অংশ নিতে খেলোয়াড়ের তুলনায় কর্মকর্তারাই সপরিবারে ভ্রমণে যাওয়ার ঘটনা কোনো নতুন নয়। এর সর্বশেষ উদাহরণ হলো প্যারিসে অনুষ্ঠিতব্য প্যারা অলিম্পিকে দুই ক্রীড়াবিদের সঙ্গে ১৩ জনের বিশাল দল যাওয়ার পরিকল্পনা। তবে বিষয়টি নজরে আসতেই ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেই পুরনো জিও বাতিল করে দিয়েছেন।

শুক্রবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২৮ আগস্ট প্যারিসে শুরু হতে যাওয়া প্যারা অলিম্পিক গেমসে দল পাঠাচ্ছে বাংলাদেশ। তবে বহরের বিশাল সংখ্যা নিয়ে যেসব অভিযোগ উঠেছে, তা আমলে নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে ১৮ জুলাইয়ের পুরনো জিও বাতিল করে নতুন করে সাতজনের জিও অনুমোদন করা হয়েছে।’

নতুন জিও অনুযায়ী, প্যারিসে প্যারা অলিম্পিক গেমসে যাবেন এনপিসির ভারপ্রাপ্ত সভাপতি ডা. শেখ আব্দুস সালাম, ফখরুদ্দিন হায়দার, মনিরুল ইসলাম, মোহাম্মদ আসিফ সোবহান, নিশীথ দাস, ঝুমা আক্তার এবং আল আমিন হোসেন। এই সাতজনের মধ্যে ক্রীড়াবিদ হিসেবে ঝুমা আক্তার ও আল আমিন হোসেন আর্চারি ইভেন্টে অংশ নেবেন। নিশীথ দাস কোচ হিসেবে এবং মনিরুল ইসলাম চিকিৎসক হিসেবে যাচ্ছেন। বাকি তিনজন কর্মকর্তা।

শুক্রবার সন্ধ্যায় এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে তিনি লিখেছেন, ‘অপ্রয়োজনীয় বিদেশ সফরের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest