Google search engine

চ্যাম্পিয়নস লিগের ড্রতে কোন পটে কারা

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠিত হবে। মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত এই ড্রয়ের মাধ্যমে নির্ধারণ করা হবে, দলগুলো প্রথম পর্বে কোন আটটি দলের বিপক্ষে খেলবে।

চ্যাম্পিয়নস লিগের নতুন কাঠামো অনুযায়ী ৩৬টি দল এবার অংশ নিচ্ছে। বাছাইপর্বের প্লে-অফ রাউন্ড শেষে চূড়ান্ত হয়েছে কোন কোন দল এবার লড়াইয়ে নামছে। এরপর ক্লাব কোএফিশিয়েন্টের র‍্যাঙ্কিং অনুযায়ী চারটি পট বা পাত্রে দলগুলোকে সাজিয়েছে উয়েফা। তবে এখানে ব্যতিক্রম হলো রিয়াল মাদ্রিদ। র‍্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা সত্ত্বেও বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় রিয়াল মাদ্রিদকে এক নম্বর বাছাই হিসেবে ধরা হয়েছে। অন্যান্য ক্লাবগুলো র‍্যাঙ্কিং অনুসারেই তাদের স্থান পেয়েছে বিভিন্ন পটে।

ড্রয়ের পদ্ধতি কীভাবে হবে?

  • প্রথমে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তের মধ্যেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে ওই ক্লাব খেলবে। সেই সফটওয়্যার নির্ধারণ করবে কোন দলের সঙ্গে ‘হোম’ ও কোন দলের সঙ্গে ‘অ্যাওয়ে’ ম্যাচ হবে।
  • প্রথম পটের ৯টি দলের প্রতিপক্ষ নির্ধারণ হওয়ার পর, দ্বিতীয়, তৃতীয়, এবং চতুর্থ পটের দলগুলোর প্রতিপক্ষ ঠিক করা হবে একইভাবে।
  • প্রতিটি পটের দল দুটি করে প্রতিপক্ষ পাবে অন্য পট থেকে।
  • একই দেশের ক্লাবগুলো পরস্পরের বিপক্ষে খেলবে না।
  • একটি দল অন্য একটি দেশের সর্বোচ্চ দুটি ক্লাবের বিপক্ষে খেলতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest