Google search engine

আলোচনা হবে অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়ে

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের রাজধানী নতুন দিল্লী থেকে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে শনিবার ঢাকায় পৌঁছায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কীভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে এ প্রতিনিধিদল ঢাকা সফরে যায়।

ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতার বিকাশে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে প্রতিনিধিদল।

মার্কিন প্রতিনিধিদল আগামীকাল রবিবার (১৫ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest