Google search engine

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে ভারতের শুল্ক প্রত্যাহার

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত।

অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও মূল্য বাড়ার কারণ দেখিয়ে ৪০ শতাংশ শুল্ক আরোপের মাধ্যমে রপ্তানিকে নিরুৎসাহিত করার দীর্ঘ চার মাস নয় দিন পর এটা প্রত্যাহার করে নিল।

এতে বাংলাদেশের দিনাজপুরের হিলি বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে দামও কমে আসবে বলে আশা করছেন আমদানিকারকরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানানো হয়েছে ভারতীয় ব্যবসায়ীদের।

শুল্ক আরোপের কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আমদানি কমিয়ে দেন বাংলাদেশী ব্যবসায়ীরা। এসব কারণে বাংলাদেশের বাজারে ঊর্ধ্বমুখী ছিল পেঁয়াজের দাম। এ কারণে মিশর ও পাকিস্তানসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি শুরু করেন সেই দেশের আমদানিকারকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest