Google search engine

শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়ায় চলমান শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মীদের ওপর আরও নির্ভরশীল হতে হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডাভোর বোজিনোভিচ। ইউরোপের পর্যটন নির্ভর দেশটি বর্তমানে পর্যটন, নির্মাণ ও সেবা খাতে তীব্র শ্রমিক সংকটের মুখোমুখি। এই সংকট মোকাবিলায় দেশটি অভিবাসী কর্মীদের সংখ্যা বাড়ানোর এবং তাদের জন্য আইন শিথিল করার পরিকল্পনা নিয়েছে।

সম্প্রতি ক্রোয়েশিয়ার স্প্লিট শহরে চারজন বিদেশি কর্মী হামলার শিকার হলে স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে মন্তব্য করেন। বিদেশি কর্মীদের প্রতি সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন, “বিদেশি কর্মীদের ওপর আক্রমণ মর্মান্তিক ও উদ্বেগজনক। ক্রোয়েশিয়া এমন একটি সমাজের উদাহরণ তৈরি করবে, যেখানে অভিবাসীরা নির্ভয়ে কাজ করতে ও বসবাস করতে পারেন।”

বিদেশি কর্মীদের জন্য ক্রোয়েশিয়া কর্তৃপক্ষ ইতোমধ্যে বেশ কয়েকটি সুবিধার ব্যবস্থা করেছে। নিয়োগচুক্তি বাতিলের পর ৬০ দিনের সময়সীমার ব্যবস্থা থাকায় বিদেশি কর্মীরা এই সময়ে নতুন চাকরি খুঁজতে পারবেন, যাতে তাদের দেশে ফেরত যাওয়ার চিন্তা না করতে হয়। পাশাপাশি, সরকার বিদেশি শ্রমিকদের প্রথম রেসিডেন্স পারমিটের মেয়াদ এক বছর থেকে তিন বছর পর্যন্ত বাড়ানোর পরিকল্পনাও করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest