Google search engine

বাংলাদেশে বিকেল ৩টা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট

রোববার (২৮ জুলাই) বিকেল ৩টা থেকে মোবাইল ফোর-জি ইন্টারনেট সেবা পুনরায় চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ সকালে বিটিআরসি কার্যালয়ে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

বৈঠকে মোবাইল অপারেটরদের পাশাপাশি বিকাশ, নগদ, রকেট ও উপায়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে দেশে বিক্ষোভ ও সহিংসতার কারণে ১৯ জুলাই মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়, যা মাঝে মাঝে শিথিল থাকলেও এখনও বলবৎ রয়েছে। কারফিউর পূর্বে ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

মোবাইল ইন্টারনেট সেবা পুনরায় চালু হওয়ায় সাধারণ মানুষ ও বিভিন্ন অনলাইন ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপকৃত হবে বলে আশা করা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest